ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ফেসবুক স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহ'ত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকে স্ত্রী খাদিজা মল্লিক সীমু (শিমলা) ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে তাকে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুসা আল আশারী জানান, রাত সোয়া ৮টার দিকে তাকে ভর্তি করা হয়েছে এবং তিনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন। তার চিকিৎসা অব্যাহত রয়েছে।
ফেসবুকে দেওয়া পোস্টে শিমলা উল্লেখ করেন, দীর্ঘ ৭ বছর ধরে ব্যক্তিগত জীবনে নানা অন্যায়-অবিচারের শিকার হয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি লেখেন, এতদিন শক্ত থাকার চেষ্টা করলেও এখন তার বিশ্রাম প্রয়োজন এবং তিনি আর এই পরিস্থিতি সহ্য করতে পারছেন না।
আরও এক পোস্টে তিনি অভিযোগ করেন, তার জীবনের নানা ঘটনার জন্য শিবলী সাদিকসহ সংশ্লিষ্ট কিছু ব্যক্তিকে দায়ী করেন। একই সঙ্গে নিজের সিদ্ধান্ত ভুল বলেও উল্লেখ করেন এবং পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি কিছুদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। দাম্পত্য জীবনের টানাপোড়েনের কারণে চিকিৎসকের পরামর্শে নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন। তবে অতিরিক্ত ওষুধ গ্রহণের ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন।
উল্লেখ্য, ২০১১ সালে কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার সঙ্গে শিবলী সাদিকের বিয়ে হয় এবং ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০১৯ সালে সীমুর সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তী সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি আত্মগোপনে গেলে সীমু হাকিমপুরে তার বাবার বাড়িতে বসবাস করছিলেন।
এই ঘটনার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত