ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
অভিনেতা রাহুলের মৃত্যু: ঠিক কী ঘটেছিল সমুদ্রে?
বিনোদন ডেস্ক: টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমেছে দুই বাংলায়। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে এবার বিস্তারিত বর্ণনা দিয়েছেন ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের পরিচালক শুভাশিস মণ্ডল। তিনি জানান, সমুদ্রের গভীরতা বুঝতে না পারা এবং মুহূর্তের অসতর্কতাই এই প্রাণহানির কারণ।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, গত রোববার পশ্চিমবঙ্গের তালসারি সমুদ্রসৈকতে চিত্রায়নের কাজ চলছিল। একটি দৃশ্যে রাহুল ও অভিনেত্রী শ্বেতা মিশ্র অল্প পানিতে দাঁড়িয়ে অভিনয় করছিলেন। শুরুতে পানি গোড়ালি সমান থাকলেও দৃশ্য ধারণের প্রয়োজনে তারা ধীরে ধীরে সমুদ্রের ভেতরের দিকে এগোতে থাকেন। এ সময় শ্বেতা মজার ছলে পানি ছিটাচ্ছিলেন এবং রাহুল তার হাত ধরে হাঁটুর সমান পানি পর্যন্ত পৌঁছান। ঠিক তখনই ঘটে বিপত্তি।
পরিচালক শুভাশিস জানান, ভারসাম্য হারিয়ে ফেলার পর ইউনিট থেকে বারবার সতর্ক করা হলেও কয়েক সেকেন্ডের মধ্যে পানি গলা পর্যন্ত উঠে যায়। রাহুল হাবুডুবু খেতে শুরু করেন এবং দ্রুত তলিয়ে যান। ইউনিটের প্রায় ১০-১২ জন সদস্য তৎক্ষণাৎ জলে ঝাঁপিয়ে পড়েন এবং স্থানীয় নৌকার সাহায্যে দড়ি ফেলে তাকে উদ্ধার করে ডাঙায় তোলেন। তবে দ্রুত দিঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনাটি শ্যুটিং স্পটে নিরাপত্তা ও সমুদ্রের গভীরতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এক মুহূর্তের ভুলেই টলিউড হারাল এক প্রতিভাবান অভিনেতাকে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে