ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
সাফ চ্যাম্পিয়নশিপ: নেপালের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন কবে, কোথায় খেলা
স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব শেষে এখন চোখ সেমিফাইনালের দিকে। প্রতিযোগিতার শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, নেপাল, ভারত ও ভুটান যেখানে প্রতিটি ম্যাচই হয়ে উঠবে শিরোপার লড়াইয়ের আগাম ফাইনাল।
মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচের প্রথম অর্ধে ১৭ মিনিটে বিশাল যাদবের গোলে পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আব্দুল রিহাত ফাহিমের দুর্দান্ত গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ১-১ গোলের সমতায় ম্যাচটি শেষ হওয়ায় দুই দলই ১টি করে পয়েন্ট ভাগ করে নেয়।
পয়েন্ট টেবিলের অবস্থা
গ্রুপ এ:
গ্রুপ ‘এ’ থেকে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে নেপাল। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়ে সেমিতে উঠেছে ভুটান। এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা (৩ পয়েন্ট) ও স্বাগতিক মালদ্বীপ (২ পয়েন্ট)।
গ্রুপ বি:
গ্রুপ ‘বি’-তে ভারত ও বাংলাদেশ দুই দলেরই পয়েন্ট সমান ৪। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভারত গ্রুপ চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ রানার্স-আপ হিসেবে সেমিফাইনালের টিকিট পেয়েছে। এই গ্রুপের অন্য দল পাকিস্তান কোনো পয়েন্ট না পেয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
সেমিফাইনালে বাংলাদেশ বনাম নেপাল
গ্রুপ রানার্স-আপ হওয়ায় সেমিফাইনালে বাংলাদেশকে লড়তে হবে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন নেপালের বিপক্ষে। গত ২০২৪ সালের অনূর্ধ্ব-২০ সাফের ফাইনালে এই নেপালকেই ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই স্মৃতি নিয়েই আবারও শিরোপা ধরে রাখার মিশনে নামবে বাংলাদেশের যুবারা।
সেমিফাইনাল ম্যাচের সময়সূচী
১ এপ্রিল অনুষ্ঠিত হবে দুটি হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ:
প্রথম সেমিফাইনাল: বাংলাদেশ অনূর্ধ্ব-২০ বনাম নেপাল অনূর্ধ্ব-২০।
তারিখ: ১ এপ্রিল
সময়: বিকেল ৪:৪৫ মিনিট (বাংলাদেশ সময়)
দ্বিতীয় সেমিফাইনাল: ভারত বনাম ভুটান।
তারিখ: ১ এপ্রিল
সময়: রাত ৯:৩০ মিনিট (বাংলাদেশ সময়)
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে এখন পর্যন্ত ভারতের শিরোপা সংখ্যা সর্বোচ্চ ৪টি। নেপাল ২ বার এবং বাংলাদেশ একবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার সেমিফাইনালের বাধা পেরিয়ে বাংলাদেশের সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ কতটা সফল হয়, সেটিই নির্ধারণ করবে আসন্ন ম্যাচগুলো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট