ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র (বালেন) শাহ দায়িত্ব নেওয়ার একদিনের মধ্যেই গ্রেপ্তার হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।
শনিবার ভোরে রাজধানী কাঠমান্ডুর ভক্তপুর এলাকায় নিজ নিজ বাসভবন থেকে তাদের আটক করে কাঠমান্ডু ভ্যালি পুলিশের একটি দল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ ও তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতেই এই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে।
কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী সাংবাদিকদের জানান, সাবেক বিশেষ আদালতের বিচারক গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনের সুপারিশ অনুসারে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৫ সালের সেপ্টেম্বরে কে পি শর্মা অলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নেপালে ব্যাপক জেন-জি আন্দোলন শুরু হয়। সেই বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অলি। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন রমেশ লেখক।
সেপ্টেম্বরের সেই আন্দোলনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ হয়। বিশেষ করে ৮ ও ৯ সেপ্টেম্বর সংঘাত চরম আকার ধারণ করে। দুই দিনের ওই সহিংসতায় অন্তত ৭০ জন নিহত হন, যাদের মধ্যে ১৯ জন ছিলেন আন্দোলনকারী।
পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন কে পি শর্মা অলি। তার আগে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়েন রমেশ লেখকও।
এরপর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। একই সঙ্গে ওই বিক্ষোভ ও সহিংসতার ঘটনা তদন্তে সাবেক বিশেষ বিচারক গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বে একটি কমিশনও গঠন করা হয়।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়। নির্বাচনে জয়ী হয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ, যিনি বালেন শাহ নামেও পরিচিত। তিনি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা।
অলি ও লেখক গ্রেপ্তার হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরং বলেন, “এটি প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচারের প্রতিশ্রুতির বাস্তবায়ন। আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার বাস্তবায়ন শুরু হয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়।”
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা