ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে কঠোর শর্ত দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব পাঠিয়ে কূটনৈতিক তৎপরতায় নতুন মোড় আনল ইরান। মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো এই জবাবের পর এখন ওয়াশিংটনের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে তেহরান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত রাতে আনুষ্ঠানিকভাবে এই জবাব প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এতে করে চলমান উত্তেজনা নিরসনে নতুন আলোচনার পথ খুলতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, সংঘাত নিরসনের জন্য ইরান একাধিক শর্ত সামনে এনেছে। তাদের দাবি, প্রথমেই সব ধরনের ‘আগ্রাসন ও হত্যাকাণ্ড’ বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের সংঘাত আর না ঘটে, সে বিষয়ে সুস্পষ্ট নিশ্চয়তা দিতে হবে।
এছাড়া যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ নির্ধারণ ও তা কার্যকরভাবে নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরেছে তেহরান। একই সঙ্গে তারা চায়, শুধু সরাসরি যুদ্ধ নয় এই সংঘাতে যুক্ত ইরানপন্থী গোষ্ঠীগুলোর অংশগ্রহণসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে।
ইরান হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ সার্বভৌম অধিকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়েও জোর দিয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর আগে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় ইরান যে দাবি তুলেছিল, বর্তমান শর্তগুলো তার চেয়েও বিস্তৃত ও কঠোর।
তবে ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করেছে তেহরান। তাদের ধারণা, আলোচনার এই উদ্যোগ আসলে একটি কৌশল যার মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেদের শান্তিপ্রিয় হিসেবে তুলে ধরতে চায়, বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে চায় এবং একই সঙ্গে ভবিষ্যৎ সামরিক পদক্ষেপের জন্য সময় নিতে চায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি