ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রতিষ্ঠানপ্রধানের শূন্য পদে এনটিআরসিএ'র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগের সুযোগ ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বুধবার (২৫ মার্চ) এনটিআরসিএ-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনটি অধিদপ্তরের আওতাভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে মোট ১২,৯৫১টি শূন্য পদ রয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতায় শূন্য পদ ৯,৭০৮টি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ১১২টি শূন্য পদ এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় ৩,১৩১টি পদ খালি আছে।
পুরনো বিজ্ঞপ্তি অনুযায়ী দাখিল করা আবেদন বাতিল করা হয়েছে। তবে আবেদন ফি অনলাইন ব্যাংকিং (নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) মাধ্যমে ফেরত দেওয়া হবে। শুধু অনলাইন ব্যাংকিং চার্জ ও টেলিটক ফি ফেরতযোগ্য নয়।
আগ্রহী প্রার্থীরা নতুন করে আবেদন করতে পারবেন। আবেদন ফি ৩৫০ টাকা। আবেদন ফরম http://ngi.teletalk.com.bd/ntrca/app/ ওয়েবসাইটে পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৮ মার্চ থেকে এবং শেষ হবে ৫ এপ্রিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর