ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় তদন্ত কমিটি, ওসি ও এএসআই ক্লোজড
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’-এর শোরুম জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে এই ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও একজন এএসআই-কে ক্লোজ (প্রত্যাহার) করা হয়েছে।
গত বুধবার (২৫ মার্চ) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনার সময় কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা ছিল কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে হাতিরঝিল থানার ওসিকে ডিএমপি হেডকোয়ার্টার্সে এবং একজন এএসআই-কে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মগবাজারের বিশাল সেন্টার মার্কেটের ওই শোরুমটি জোরপূর্বক বন্ধ করার সময় পুলিশ কেন নীরব ছিল, তার কারণ দর্শাতে (শোকজ) হাতিরঝিল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে দেখা যায়, একদল লোক পুলিশসহ উপস্থিত হয়ে নবীন ব্র্যান্ডের শোরুমটি বন্ধ করে দেয়। সেখানে কিছু ব্যক্তির উচ্ছৃঙ্খল আচরণের সময় উপস্থিত পুলিশ সদস্যদের নির্লিপ্ত অবস্থায় দেখা যায়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনমনে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)