ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
অটো খাতে নতুন যুগ, রানার-বিওয়াইডি চুক্তি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: দেশের অটোমোবাইল খাতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসি। চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি মাস্টার সাপ্লাই ও ম্যানুফ্যাকচারিং চুক্তি করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি, যা ইতোমধ্যে পরিচালনা পর্ষদের অনুমোদন পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, গত ২০ মার্চ ২০২৬ অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় বর্তমান ব্যবসায়িক অবস্থা পর্যালোচনার পাশাপাশি এই গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের সিদ্ধান্ত নেওয়া হয়। চুক্তিটি চীনের শেনঝেনের পিংশান এলাকায় অবস্থিত বিওয়াইডির নিবন্ধিত কার্যালয়ে স্বাক্ষরিত হবে।
রানার অটোমোবাইলসের মতে, বিশ্বখ্যাত এই ব্র্যান্ডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব দেশের অটোমোবাইল শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এর মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা, উৎপাদন সক্ষমতা এবং আধুনিকায়নের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
পরিচালনা পর্ষদ মনে করছে, বৈশ্বিক অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডির সঙ্গে এই চুক্তি রানার অটোমোবাইলসের ব্যবসায়িক অবস্থান আরও শক্তিশালী করবে। একই সঙ্গে এটি দেশের সামগ্রিক অটোমোবাইল শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মানের প্রস্তুতকারকের সঙ্গে এ ধরনের চুক্তি দেশের অটো খাতে নতুন প্রযুক্তি, দক্ষতা এবং আধুনিক উৎপাদন পদ্ধতির সংযোজন ঘটাবে। এতে রানারের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
কোম্পানিটি জানিয়েছে, এই অংশীদারিত্ব নিয়ে তারা অত্যন্ত আশাবাদী। ভবিষ্যতে এটি তাদের কার্যক্রমে কৌশলগত সুবিধা এনে দেবে এবং দেশের অটোমোবাইল শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সহায়তা করবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা