ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিসিবির নির্বাচক প্যানেল ঘোষণা, প্রধান নির্বাচক হাবিবুল বাশার
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে।
সোমবার (২৩ মার্চ) ঘোষিত এই প্যানেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ৫৩ বছর বয়সী বাশার এর আগেও পুরুষ ও নারী দলের নির্বাচক হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। খেলোয়াড় জীবনে তিনি ছিলেন দেশের অন্যতম সেরা ব্যাটার এবং প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।
নতুন এই প্যানেলে সদস্য হিসেবে থাকছেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। তিনি গত বছরের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেন লিপুর অধীনে নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্যানেলের অন্য দুই নতুন মুখ হলেন ঘরোয়া ক্রিকেটের দুই অভিজ্ঞ তারকা নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী।
৩৯ বছর বয়সী নাঈম ইসলামের ২০ বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে ২০ হাজারেরও বেশি রান রয়েছে। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৩৪টি সেঞ্চুরি করার অনন্য রেকর্ডের অধিকারী তিনি। অন্যদিকে, নাদিফ চৌধুরীও ২০ বছরের খেলার অভিজ্ঞতা নিয়ে এই প্যানেলে যুক্ত হয়েছেন। নবগঠিত এই নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা পর্যন্ত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র