ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
ট্রাম্প পিছু হটেছেন: ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের সাথে কোনো ধরনের আলোচনার খবর নাকচ করে দিয়েছে তেহরান।
সোমবার (২৩ মার্চ) ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বা পরোক্ষ কোনো যোগাযোগ হয়নি। বরং ইরানের কঠোর হুঁশিয়ারির মুখে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি থেকে সরে এসেছেন বা ‘পিছু হটেছেন’ বলে দাবি করেছে দেশটি।
ইরানি ওই কর্মকর্তার দাবি, ট্রাম্প বুঝতে পেরেছেন যে ইরানের ওপর হামলা হলে ইসলামিক প্রজাতন্ত্র পশ্চিম এশিয়ার সমস্ত বিদ্যুৎকেন্দ্রে পাল্টা হামলা চালাবে। এছাড়া আর্থিক বাজারের চাপ এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিমের বন্ড সম্পর্কিত ক্রমবর্ধমান হুমকি ট্রাম্পের এই পিছু হটার পেছনে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করেছে।
এর আগে ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, তেহরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ হওয়ার প্রেক্ষিতে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন। তবে ইরান এই আলোচনার দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। গত শনিবার ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক না করে তবে দেশটির বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে। এর জবাবে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানায়, হামলা হলে পুরো উপসাগরীয় এলাকার অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।
উল্লেখ্য, বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহের পথ হরমুজ প্রণালী গত ফেব্রুয়ারি থেকে কার্যত বন্ধ হয়ে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়, যার ফলে শত শত জাহাজ বর্তমানে ওই এলাকায় আটকা পড়ে আছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা