ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
পিএসএল খেলতে পাকিস্তানের পথে চার টাইগার ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরকে সামনে রেখে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার। সোমবার (২৩ মার্চ) সকালে মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা প্রথম ধাপে দেশ ত্যাগ করেছেন।
আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মোট ছয়জন বাংলাদেশি ক্রিকেটার অংশ নেবেন। বাকি দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম পরে পাকিস্তানে যোগ দেবেন।
এর আগে সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। পরে নিলামের মাধ্যমে দলে সুযোগ পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।
এদিকে প্রথমবারের মতো পিএসএলে খেলার সুযোগ পেয়েছেন শরীফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। সবকিছু ঠিক থাকলে পেশোয়ার জালমির হয়ে মাঠে নামবেন শরীফুল, নাহিদ রানা ও তানজিদ তামিম। অন্যদিকে মোস্তাফিজ ও পারভেজ ইমন খেলবেন লাহোর কালান্দার্সে, আর রিশাদ হোসেন গায়ে জড়াবেন রাওয়ালপিন্ডি পিন্ডিজের জার্সি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ছয় ক্রিকেটারকে আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য তাদের দেশে ফিরতে হবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের