ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
হামলা হলে পারস্য উপসাগরে মাইন বসানোর হুমকি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরে নৌ-মাইন স্থাপনের হুমকি দিয়েছে ইরান। দেশটির উপকূল বা দ্বীপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো ধরনের হামলা চালালে পুরো উপসাগরজুড়ে নৌ চলাচল কার্যত বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করেছে তেহরান।
সোমবার (২৩ মার্চ) ইরানের ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে জানায়, ইরানের উপকূলীয় এলাকা বা দ্বীপপুঞ্জে কোনো ধরনের আক্রমণ সহ্য করা হবে না। এমন পরিস্থিতি তৈরি হলে পারস্য উপসাগর এবং উপকূলবর্তী সব গুরুত্বপূর্ণ পথ ও প্রবেশমুখে নৌ-মাইন বসানো হবে।
বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধের অংশ নয় বা শান্তিপূর্ণ উদ্দেশ্যে চলাচলকারী দেশগুলোর জন্য হরমুজ প্রণালী অতিক্রমের একমাত্র উপায় হবে ইরানের সঙ্গে সমন্বয় করা। অন্যথায় ওই অঞ্চলে নৌ চলাচল নিরাপদ থাকবে না।
ইরান আরও দাবি করেছে, যদি শত্রুপক্ষ তাদের উপকূল বা দ্বীপে হামলার চেষ্টা করে, তাহলে পারস্য উপসাগরের প্রবেশপথ এবং যোগাযোগের গুরুত্বপূর্ণ রুটগুলো মাইন দিয়ে অবরুদ্ধ করে দেওয়া হবে। এর ফলে পুরো উপসাগর কার্যত বন্ধ হয়ে পড়তে পারে এবং সেই পরিস্থিতির দায়ভার হামলার হুমকি দেওয়া দেশগুলোর ওপরই বর্তাবে।
এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আল্টিমেটাম দেন। অন্যথায় ইরানের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দেন তিনি। সেই সময়সীমা ঘনিয়ে আসার মধ্যেই পারস্য উপসাগরে মাইন বসানোর হুঁশিয়ারি দিলো তেহরান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত