ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
যুদ্ধ থামাতে মার্কিন ঘাঁটি প্রত্যাহারসহ ৬ কঠিন শর্ত দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ করতে ছয় দফা কঠোর শর্ত দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, এই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের সমঝোতা বা চুক্তি সম্ভব নয়।
রোববার (২২ মার্চ) ইরানের মেহের নিউজ এবং লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইরানের ৬ দফা শর্তসমূহ:
১. ভবিষ্যতে ইরান বা এ অঞ্চলে যেন আর কোনো যুদ্ধ না হয়, সে বিষয়ে আন্তর্জাতিক নিশ্চয়তা প্রদান।
২. মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে সকল মার্কিন সামরিক ঘাঁটি স্থায়ীভাবে বন্ধ ও প্রত্যাহার করা।
৩. চলমান যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান।
৪. ইরানসহ পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে সব ধরনের সামরিক সংঘাত বা ছায়া যুদ্ধ বন্ধ করা।
৫. হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে একটি নতুন ও স্বতন্ত্র আইনি কাঠামো তৈরি করা।
৬. বহির্বিশ্বে অবস্থানরত ইরানবিরোধী হিসেবে চিহ্নিত প্রভাবশালী গণমাধ্যমকর্মী ও ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং ইরানের কাছে প্রত্যর্পণ করা।
ওই কর্মকর্তা দাবি করেন, ইরান কয়েক মাস আগে থেকেই একটি বহু-ধাপের যুদ্ধ পরিকল্পনা তৈরি করে রেখেছিল, যা এখন ‘কৌশলগত ধৈর্যের’ সাথে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা এবং রাডার ব্যবস্থা ধ্বংস করার পর এখন ইসরায়েলের আকাশসীমায় ইরানের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠিত হয়েছে।
তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির যথাযথ জবাব দিতে এবং ‘আগ্রাসনকারীদের’ একটি ঐতিহাসিক শিক্ষা দিতেই এই লড়াই চালিয়ে যাবে তারা। যদিও বিভিন্ন আঞ্চলিক পক্ষ ও মধ্যস্থতাকারীরা যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে দৌড়ঝাঁপ করছে, তবে ইরান তাদের নির্ধারিত এই নতুন আইনি ও কৌশলগত কাঠামোর বাইরে কোনো আপসে যেতে রাজি নয়।
বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই ছয়টি শর্ত কার্যত মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবসান এবং ইরানের আঞ্চলিক শ্রেষ্ঠত্ব মেনে নেওয়ার সমতুল্য, যা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি