ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
যুক্তরাষ্ট্র কংগ্রেসে ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতি চেয়ে নতুন প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর চালানো গণহত্যাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি নতুন প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
গত শুক্রবার (২০ মার্চ) কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান এই প্রস্তাবটি কংগ্রেসের নিম্নকক্ষে উত্থাপন করেন। পরে বিষয়টি পর্যালোচনার জন্য বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির কাছে পাঠানো হয়েছে।
প্রস্তাবনায় বলা হয়েছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। এতে লাখ লাখ মানুষ প্রাণ হারায়, অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয় এবং হাজার হাজার নারী ভয়াবহ নির্যাতনের শিকার হন। এসব ঘটনার মাধ্যমে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার চিত্র তুলে ধরা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক আচরণ করেছিল, যা শেষ পর্যন্ত সহিংসতা ও গণহত্যার দিকে গড়ায়।
প্রস্তাবে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতে ইসলামীর ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করার প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানি সেনাবাহিনীর ‘অপারেশন সার্চলাইট’-এর কথা উল্লেখ করে প্রস্তাবে বলা হয়, সেই সময়কার বিভিন্ন আন্তর্জাতিক দলিল ও প্রতিবেদনে এই অভিযানকে পরিকল্পিত গণহত্যা হিসেবে তুলে ধরা হয়েছে। সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের আলোচিত প্রতিবেদন ‘জেনোসাইড’ এবং ঢাকায় তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাডের পাঠানো বিখ্যাত ‘ব্লাড টেলিগ্রাম’ও এ ঘটনার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন ১৯৭১ সালে সংঘটিত এই ভয়াবহ ঘটনাকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। একই সঙ্গে অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)