ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঈদে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়ে মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও সংযমের পর ঈদুল ফিতর মানুষের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এই উৎসব মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা বাড়িয়ে তোলে।
তিনি আরও উল্লেখ করেন, রমজান মাস মানুষের মধ্যে ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি ও সেবার মানসিকতা গড়ে তোলে। এই শিক্ষা সমাজে সহানুভূতি ও সহযোগিতার চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধানমন্ত্রী বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত করাই ঈদের মূল তাৎপর্য। ঈদ ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
শুভেচ্ছাবার্তায় তিনি আরও বলেন, ঈদের দিনে সবাই যেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়—এটিই হওয়া উচিত সবার অঙ্গীকার।
তিনি আশা প্রকাশ করেন, ঈদুল ফিতর জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি ঈদের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
শেষে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে প্রধানমন্ত্রী বলেন, ঈদের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে নেমে আসুক এবং দেশ-জাতি এগিয়ে যাক শান্তি ও সমৃদ্ধির পথে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর