ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
বস্ত্র খাতে নেতিবাচক মুনাফায় ১৬ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৩৯টি কোম্পানি ৩১ ডিসেম্বর (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ১৬টি কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- এপেক্স স্পিনিং, আরগন ডেনিমস, ফারইস্ট নিটিং, হাউওয়েল টেক্সটাইল, মালেক স্পিনিং, মতিন স্পিনিং, মোজাফ্ফর হোসেন স্পিনিং, মুন্নু ফেব্রিক্স, প্যারামাউন্ট টেক্সটাইল, কুইন সাউথ টেক্সটাইল, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল মিলস, শাশা ডেনিমস, স্কয়ার টেক্সটাইল, স্টাইলক্র্যাফটস এবং তশরিফা ইন্ডাস্ট্রিজ।
এপেক্স স্পিনিং: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪ পয়সা। অন্যদিকে অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ১ পয়সা।
আরগন ডেনিমস: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৭ পয়সা। অন্যদিকে অর্থবছরের দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২ পয়সা।
ফারইস্ট নিটিং: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০০৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৫ পয়সা। অন্যদিকে অর্থবছরের দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ৭৩ পয়সা
হাউওয়েল টেক্সটাইল: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮১ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৮ পয়সা।
মালেক স্পিনিং: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৬৫ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৬২ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৩৫ পয়সা।
মতিন স্পিনিং: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৮ পয়সা। অন্যদিকে অর্থবছরের দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ছিল ২ টাকা ৬১ পয়সা।
মোজাফ্ফর হোসেন স্পিনিং: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৪ পয়সা। অন্যদিকে অর্থবছরের দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪১ পয়সা।
মুন্নু ফেব্রিক্স: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪ পয়সা। অন্যদিকে অর্থবছরের দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭ পয়সা।।
প্যারামাউন্ট টেক্সটাইল: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৪৪ পয়সা। অন্যদিকে অর্থবছরের দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪৬ পয়সা।
কুইন সাউথ টেক্সটাইল: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১১ পয়সা। অন্যদিকে অর্থবছরের দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৯ পয়সা।
সায়হাম কটন: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩১ পয়সা। অন্যদিকে অর্থবছরের দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৮ পয়সা।
সায়হাম টেক্সটাইল: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ১৩ পয়সা। অন্যদিকে অর্থবছরের দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৩৪ পয়সা।
শাশা ডেনিমস: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮০ পয়সা। অন্যদিকে অর্থবছরের দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২০ পয়সা।
স্কয়ার টেক্সটাইল: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯৩ পয়সা। অন্যদিকে অর্থবছরের দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৮৩ পয়সা।
স্টাইলক্র্যাফটস: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ পয়সা। অন্যদিকে অর্থবছরের দুই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭ পয়সা।
তশরিফা ইন্ডাস্ট্রিজ: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ১৯ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২৬ পয়সা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
- এসএসসি পাস শিক্ষার্থীদের ২ বছরের বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- ঢাবিকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি
- শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ