ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
২ কোটি টাকার গোপন লেনদেন, জরিমানা গুনলো তালিকাভুক্ত কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা। তদন্তে প্রায় ২ কোটি টাকার অঘোষিত লেনদেনের বিষয়টি সামনে আসায় কোম্পানির এক পরিচালকসহ তিন কর্মকর্তাকে জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মার্চ মাসের এনফোর্সমেন্ট অ্যাকশন প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ইনডেক্স অ্যাগ্রো তাদের সহযোগী প্রতিষ্ঠান ইনডেক্স কনস্ট্রাকশন লিমিটেডের সঙ্গে উল্লেখযোগ্য অঙ্কের রিলেটেড পার্টি লেনদেন করেছে, যা নিরীক্ষিত আর্থিক বিবরণীতে প্রকাশ করা হয়নি। অথচ আন্তর্জাতিক হিসাবমান অনুযায়ী এমন লেনদেন প্রকাশ বাধ্যতামূলক।
এই অনিয়মের কারণে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহিন বিন মাজহারকে ৫ লাখ টাকা, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ইকবাল আহমেদকে ১ লাখ টাকা এবং কোম্পানি সচিব আবু জাফর আলীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসইসির পরিদর্শন দল কোম্পানির প্রধান কার্যালয়সহ চারটি কারখানা ঘুরে দেখে এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে এসব অনিয়ম শনাক্ত করে।
তদন্তে আরও উঠে এসেছে, কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক একই সঙ্গে সংশ্লিষ্ট আরেক প্রতিষ্ঠানের পরিচালনায় যুক্ত ছিলেন, যা স্পষ্ট স্বার্থের সংঘাত সৃষ্টি করে। তবে এই তথ্যও আর্থিক প্রতিবেদনে গোপন রাখা হয়েছিল।
এ ছাড়া নির্মাণ ও সিভিল কাজের অনুমোদন প্রক্রিয়াতেও অসঙ্গতি পাওয়া গেছে। কিছু ক্ষেত্রে অনুমোদিত কর্মকর্তার বদলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের স্বাক্ষর দেখা গেছে। পাশাপাশি, প্রতিযোগিতামূলক কোটেশন প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
অন্যদিকে, নিরীক্ষক প্রতিষ্ঠান জি কিবরিয়া অ্যান্ড কো. তাদের প্রতিবেদনে কোনো রিলেটেড পার্টি লেনদেন হয়নি বলে উল্লেখ করলেও বিএসইসির তদন্তে ভিন্ন তথ্য উঠে এসেছে, যা নিরীক্ষা প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
বিএসইসি জানিয়েছে, এ ধরনের তথ্য গোপন করা বিনিয়োগকারীদের জন্য বিভ্রান্তিকর এবং সিকিউরিটিজ আইন লঙ্ঘনের শামিল। শুনানিতে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আর্থিক জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)