ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
হাদি হ/ত্যা মামলার আসামি ফয়সালের সহযোগী ফিলিপ গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক: ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।
শনিবার (১৪ মার্চ) ভোরে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) রাজ্যের নদীয়া জেলার শান্তিপুর বাইপাস এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশে আলোচিত শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করার অভিযোগে ফিলিপ সাংমা নামের এই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নদীয়া থেকে ফিলিপ সাংমার গ্রেপ্তারের বিষয়টি তাদের নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে এবং ভারত সরকারের কাছে কন্স্যুলার অ্যাকসেসের অনুরোধ জানানো হয়েছে।
এসটিএফ সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে বনগাঁও সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদের মুখেই পাচারকারী ফিলিপ সাংমার নাম উঠে আসে। ফয়সাল জানিয়েছিলেন, ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা ফিলিপের সহায়তায় তাঁরা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ স্বীকার করেছেন যে, তিনি অর্থের বিনিময়ে হালুয়াঘাট ও মেঘালয়ের ডালুপাড়ার মধ্যে একটি শক্তিশালী আন্তঃসীমান্ত মানবপাচার নেটওয়ার্ক পরিচালনা করতেন। মূলত বনাঞ্চল এলাকা ব্যবহার করে তিনি অপরাধীদের সীমান্ত পার করে দিতেন। বাংলাদেশ পুলিশের চাপ এড়াতে তিনি নিজেও সম্প্রতি ভারতে পালিয়ে আসেন এবং সেখানে অবস্থান করেই ফয়সালদের পুনরায় অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করছিলেন।
শনিবার ফিলিপ সাংমাকে আদালতে হাজির করা হলে এই পাচার নেটওয়ার্কের গভীরতা এবং অন্যান্য অপরাধের যোগসূত্র খতিয়ে দেখতে আদালত তাঁকে এসটিএফের হেফাজতে (রিমান্ড) পাঠানোর নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তারা মনে করছেন, ফিলিপের জবানবন্দি থেকে হাদি হত্যা মামলার আসামিদের গতিবিধি সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া সম্ভব হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস