ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
পুরোনো বিচ্ছেদ নিয়ে আবারও চর্চায় রাশমিকা
বিনোদন ডেস্ক: দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ের আনন্দঘন মুহূর্তগুলো যখন উপভোগ করছেন, ঠিক তখনই এক পুরোনো বিতর্কের জেরে চরম ক্ষুব্ধ হয়েছেন রাশমিকা মান্দানা। সম্প্রতি তাঁর আট বছর আগের একটি ব্যক্তিগত অডিও ক্লিপ ইন্টারনেটে ফাঁস হওয়ার পর এবার কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ ও আবেগঘন বার্তার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন রাশমিকা। তিনি অভিযোগ করেন, দীর্ঘ আট বছর ধরে একটি বিশেষ গোষ্ঠী তাঁর বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালিয়ে আসছে।
সম্প্রতি ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপটিতে রাশমিকার তাঁর সাবেক বাগদত্তা রক্ষিত শেঠির সঙ্গে বিচ্ছেদ ও তৎকালীন জটিলতা নিয়ে ব্যক্তিগত কথোপকথন শোনা যায়। রাশমিকা জানান, ওই কথোপকথনটি তাঁর সম্মতি ছাড়াই রেকর্ড করা হয়েছিল এবং এখন উদ্দেশ্যমূলকভাবে তা ভাইরাল করে তাঁকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে।
রাশমিকা তাঁর পোস্টে লেখেন, “বিগত আট বছর ধরে আমাকে নিয়ে নানা ভুয়া তথ্য ও বিকৃত মন্তব্য ছড়ানো হচ্ছে। একজন পাবলিক ফিগার হিসেবে আমি অনেক সমালোচনা মুখ বুজে সহ্য করেছি। কিন্তু গত ২৪ ঘণ্টায় যা ঘটেছে, তা আর মুখ বুজে মেনে নেওয়ার মতো নয়। আমার ব্যক্তিগত গোপনীয়তা এভাবে লুণ্ঠিত হওয়ায় আমি ও আমার পরিবার অত্যন্ত বিব্রত।”
এই ‘পুস্পা’ তারকা আরও যোগ করেন যে, যারা এই অডিও ক্লিপটি প্রচার করছেন, তাঁরা যদি অবিলম্বে এটি বন্ধ না করেন তবে তিনি তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা করতে বাধ্য হবেন।
২০১৬ সালে ‘কিরিক পার্টি’ ছবির সেটে রক্ষিত শেঠির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রাশমিকা। ২০১৭ সালে তাঁদের বাগদান হলেও ২০১৮ সালে ব্যক্তিগত কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর দীর্ঘ সময় বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন চললেও সম্প্রতি তাঁরা পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবারই এই নবদম্পতি তাঁদের মধুচন্দ্রিমা শেষ করে দেশে ফিরেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ