ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
মেক্সিকো থেকে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় বদলি
নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোতে দায়িত্ব পালন করা বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে। তাকে দ্রুত বর্তমান দায়িত্ব ছেড়ে দেশে ফিরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
সরকারি নির্দেশনা পাওয়ার পর নিজের ফেসবুক পেজে প্রজ্ঞাপনের কপি প্রকাশ করে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুশফিকুল ফজল আনসারী। সেখানে তিনি সংক্ষিপ্তভাবে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’
জারি করা আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিধি অনুযায়ী রাষ্ট্রদূত ও তার পরিবারের সদস্যরা ভ্রমণ ব্যয় ও প্রাপ্য অন্যান্য ভাতা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মেক্সিকোর পাশাপাশি পর্তুগাল, পোল্যান্ড ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া আরও তিন রাষ্ট্রদূত— এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম এবং মো. নাজমুল ইসলামকেও প্রত্যাহার করা হয়েছে।
এ ছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও দায়িত্ব থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস