ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
এসএসসি পাসেই নিয়োগ দেবে যমুনা গ্রুপ
ডুয়া ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি এসি সার্ভিস টেকনিশিয়ান পদে দক্ষ কর্মী খুঁজছে এবং আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (১০ মার্চ) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
পদের বিবরণ
পদের নাম: এসি সার্ভিস টেকনিশিয়ান
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
বয়সসীমা: উল্লেখ করা হয়নি
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইলেকট্রনিক্সে ডিপ্লোমা অথবা এইচএসসি কিংবা এসএসসি পাস হতে হবে। পাশাপাশি এসি সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া অথবা বৈদ্যুতিক ও যান্ত্রিক সিস্টেম সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন।
এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও সুবিধা
নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদেরঅনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন সংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে যমুনা গ্রুপের অফিসিয়ালওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।
আবেদনের শেষ সময়: ৯ এপ্রিল ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস