ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
পুলিশ সার্জেন্ট পদে বড় নিয়োগ, যেভাবে আবেদন করবেন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে ‘সার্জেন্ট’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনায় ক্যারিয়ার গড়তে ইচ্ছুক যোগ্য নারী ও পুরুষ প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ৮ মার্চ (রোববার) সকাল ১০টা থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে।
আবেদনের যোগ্যতা ও দক্ষতা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত এই বৈবাহিক অবস্থা বজায় রাখতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়)। দাপ্তরিক ও মাঠ পর্যায়ের কাজের প্রয়োজনে মোটরসাইকেল চালনায় পারদর্শিতা এবং কম্পিউটারে (এমএস অফিস, ওয়েব ব্রাউজিং ও ট্রাবলশুটিং) ন্যূনতম ৩ মাসের প্রশিক্ষণ বা অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
শারীরিক যোগ্যতা:
পুরুষ প্রার্থী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।
নারী প্রার্থী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
দৃষ্টিশক্তি: উভয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রেই চোখের দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
বয়সসীমা:
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ২ এপ্রিল ২০২৬ তারিখে বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন ও সুযোগ-সুবিধা:
নিযুক্ত সার্জেন্টরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০–৩৮,৬৪০ টাকা) বেতন পাবেন। এ ছাড়া বিনা মূল্যে ইউনিফর্ম, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং ভর্তুকি মূল্যে রেশন সামগ্রীসহ সরকারের নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।
আবেদন প্রক্রিয়া ও ফি:
আগ্রহী প্রার্থীদের http://police.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে দুই ধাপে:
১. প্রথম ধাপ: অনলাইনে প্রাথমিক আবেদন এবং শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের জন্য টেলিটক চার্জসহ মোট ৪৮ টাকা জমা দিতে হবে।
২. দ্বিতীয় ধাপ: প্রাথমিক বাছাইয়ে যারা যোগ্য বিবেচিত হবেন, তাদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা জমা দিয়ে চূড়ান্ত অনলাইন ফরম পূরণ করতে হবে।
সময়সীমা:
আবেদন প্রক্রিয়া ৮ মার্চ সকাল ১০টায় শুরু হয়ে চলবে আগামী ২ এপ্রিল রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে