ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির আবেদন আহ্বান, মানতে হবে ৪ শর্ত

২০২৬ মার্চ ১০ ১৬:১১:৫৫

ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির আবেদন আহ্বান, মানতে হবে ৪ শর্ত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ উপ-পরিচালক ফররুখ মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আগামী ১২ মার্চ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (https://admission.eis.du.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,০৫০ টাকা।

আবেদনের যোগ্যতা ও শর্তাবলি:

১. প্রার্থীকে জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে।

২. বিগত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় ‘এ’ দল অথবা বয়সভিত্তিক (অনূর্ধ্ব ২৩/২০/১৯/১৭/১৬) দলের সদস্য হিসেবে জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. ব্যক্তিগত ক্রীড়ার ক্ষেত্রে জাতীয় র‍্যাঙ্কিং অনুযায়ী ১ থেকে ৫-এর মধ্যে থাকতে হবে।

৪. ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত প্রার্থীর বয়স অনূর্ধ্ব ২৩ বছর হতে হবে এবং সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

আবেদন ফি সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা অনলাইন পেমেন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। যোগ্য আবেদনকারীদের সংশ্লিষ্ট ইউনিটের প্রধানদের অধীনে একটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত