ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল সরবরাহে সবুজ সংকেত ইরানের

২০২৬ মার্চ ১০ ১৩:৪০:৩২

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল সরবরাহে সবুজ সংকেত ইরানের

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে কোনো বাধা দেবে না ইরান। বিশ্ববাজারের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথে বাংলাদেশের তেল ও এলএনজি (LNG) বহনকারী জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা পেয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানা গেছে।

পারস্য উপসাগরের বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করা এই হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের জেরে ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে, অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালি অতিক্রমের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। এই পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে সরকার কৌশলগত কূটনৈতিক তৎপরতা শুরু করে।

জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশের পক্ষ থেকে ইরানের সঙ্গে যোগাযোগ করে তেল ও এলএনজি বহনকারী জাহাজের জন্য নিরাপদ পথ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। এর প্রেক্ষিতে ইরান সম্মতি প্রকাশ করে জানিয়েছে, বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশের আগে যেন তাদের আগাম তথ্য জানানো হয়।

ইরানের এই ইতিবাচক সাড়ার ফলে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে সৃষ্ট সাময়িক উদ্বেগ কিছুটা কমেছে। সরকার আশা করছে, এর ফলে দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখা সম্ভব হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত