ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
জ্বালানি পরিস্থিতি তদারকিতে বিপিসির কন্ট্রোল সেল গঠন
নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি তেলের মজুত, সরবরাহ ও বাজার পরিস্থিতি নিবিড়ভাবে তদারকির জন্য নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এ লক্ষ্যে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে বিশেষ ‘মনিটরিং ও কন্ট্রোল সেল’ গঠন করা হয়েছে।
বিপিসির চট্টগ্রাম কার্যালয়ে কেন্দ্রীয় কন্ট্রোল সেল প্রতিষ্ঠার পাশাপাশি ঢাকা, বগুড়া, খুলনা, সিলেট ও বরিশাল অঞ্চলে পৃথক আঞ্চলিক কন্ট্রোল সেল চালু করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিপিসি এবং সংশ্লিষ্ট তেল বিপণন কোম্পানিগুলোর সমন্বয়ে এসব কন্ট্রোল সেল গঠন করা হয়েছে, যাতে সারাদেশে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা কার্যকরভাবে তদারকি করা যায়।
আঞ্চলিক কন্ট্রোল সেলগুলো প্রতিদিন সংশ্লিষ্ট অঞ্চলের ডিপোগুলোতে পেট্রোলিয়াম পণ্যের মজুত, সরবরাহ এবং বিক্রয় পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। পাশাপাশি ডিজেলের খুচরা বাজারমূল্য সংক্রান্ত তথ্যও নিয়মিতভাবে কেন্দ্রীয় কন্ট্রোল সেলে পাঠানো হবে।
কেন্দ্রীয় কন্ট্রোল সেল এসব তথ্যের ভিত্তিতে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করবে এবং তা নিয়মিতভাবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর কাছে পাঠানো হবে।
এছাড়া কৃষি সেচ মৌসুমে ডিপো থেকে ডিলার ও এজেন্টদের কাছে সরবরাহ করা জ্বালানি তেলের পরিমাণ এবং বিক্রয় সংক্রান্ত তথ্যও আঞ্চলিক কন্ট্রোল সেলের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের ই-মেইল বা ফ্যাক্সে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জ্বালানি তেলের মজুত, বিতরণ, পাচার কিংবা ভেজাল সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কন্ট্রোল সেলে দ্রুত জানানো যাবে। এসব তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত