ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
আশুলিয়ায় স্বামীর হাতে অন্তঃসত্ত্বা স্ত্রী খু'ন
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার পবনারটেক এলাকায় পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারী। অভিযোগ উঠেছে, তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে স্বামী বিল্লাল নিজেই তাঁর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বদ্ধ ঘর থেকে রুমানা আক্তার রুমির নিথর দেহ উদ্ধার করার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত রুমানা আক্তার রুমি স্থানীয় একটি চুলের টুপি তৈরির কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি তাঁর স্বামী বিল্লালের সাথে পবনারটেক এলাকার হেলাল মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন। স্বজনরা জানান, গত কয়েকদিন ধরেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। আজ সকালে দীর্ঘক্ষণ তাঁদের ঘরের কোনো সাড়া-শব্দ না পেয়ে ভেতরে উঁকি দিলে রুমির লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। অভিযুক্ত বিল্লাল রংপুর জেলার পীরগাছা উপজেলার ছালদার মিয়ার ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে ঘটনার পর থেকেই সে গা ঢাকা দিয়েছে।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আজগর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ পুলিশ আশাবাদ ব্যক্ত করেছে যে, উন্নত প্রযুক্তি ব্যবহার করে দ্রুতই ঘাতক স্বামীকে আইনের আওতায় আনা সম্ভব হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি