ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
রেকর্ড দামে স্বর্ণ: কত টাকায় বিক্রি হচ্ছে আজ?
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়ানোর পর বর্তমানে তা রেকর্ড উচ্চতায় অবস্থান করছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সারা দেশে জুয়েলারি দোকানগুলোতে সবশেষ নির্ধারিত এই রেকর্ড দামেই স্বর্ণ ও রুপা কেনাবেচা হচ্ছে।
সবশেষ গত ২৩ ফেব্রুয়ারি (সোমবার) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। ওই দিন সকাল থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, আজ শুক্রবার সারা দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
তবে মনে রাখতে হবে, বাজুস নির্ধারিত এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে অলঙ্কার ক্রয় করতে হবে।
স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম বর্তমানে অপরিবর্তিত রয়েছে। আজ শুক্রবার ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৭০৭ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৮২ টাকায় বিক্রি হচ্ছে।
তথ্যমতে, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২০ বার দাম বাড়ানো হয়েছে এবং ১২ বার কমানো হয়েছে। অন্যদিকে, রুপার দাম এ বছর ১৮ বার সমন্বয় করা হয়েছে; যার মধ্যে ১১ বার বেড়েছে এবং ৭ বার কমেছে। উল্লেখ্য, গত ২০২৫ সালে রেকর্ড ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ