ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
আজ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পর্যায়ে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন গুণী ব্যক্তিত্ব এবং ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনোনীতদের হাতে দেশের সর্বোচ্চ এই রাষ্ট্রীয় সম্মাননা তুলে দেবেন।
এ বছর গণতন্ত্র রক্ষা, নারী শিক্ষা এবং দেশ পুনর্গঠনে অনন্য অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
বেগম খালেদা জিয়া ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তি এ পুরস্কার পাচ্ছেন। তারা হলেন— মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত এবং কিংবদন্তি কণ্ঠশিল্পী বশীর আহমেদ (মরণোত্তর)।
ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু এবং সমাজসেবায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) ও মো. সাইদুল হক এই সম্মাননা পাচ্ছেন। শিক্ষা ক্ষেত্রে আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে শিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে মুকিত মজুমদার বাবুকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
প্রাতিষ্ঠানিক পর্যায়ে এবার ৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হচ্ছে। এগুলো হলো— ফৌজদারহাট ক্যাডেট কলেজ (মুক্তিযুদ্ধ), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (চিকিৎসাবিদ্যা), পিকেএসএফ (পল্লী উন্নয়ন), এসওএস চিলড্রেনস ভিলেজ (সমাজসেবা) এবং গণস্বাস্থ্য কেন্দ্র।
১৯৭৭ সাল থেকে নিয়মিতভাবে প্রদান করা এই পুরস্কারটি বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় সম্মাননা। পদকপ্রাপ্তদের প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক, ৫ লাখ টাকা, পদকের রেপ্লিকা এবং একটি মানপত্র প্রদান করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা