ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
যেসব এলাকায় শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে
নিজস্ব প্রতিবেদক: বার্ষিক জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেটের বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাক্কাতুরা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীনে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। মূলত বার্ষিক রক্ষণাবেক্ষণ ও লাইনের ওপর ঝুলে থাকা গাছের ডালপালা কাটার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন ঘোপাশাল ফিডার, কাকুয়ারপাড় ফিডার এবং ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের অন্তর্ভুক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না। এর মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলো হলো— ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবদানী, বড়শালা বাজার (আংশিক), পর্যটন মোটেল এলাকা, সিলভার সিটি, কেওয়াছড়া ও হিলুয়াছড়া চা-বাগান।
এছাড়াও ঘোপাশাল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাও, ছালিয়া, রতিলিলা, সালুটিকর ঘাট ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ দ্রুত শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য বিউবো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ