ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। হঠাৎ এই কম্পনে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ‘ভলকানো ডিসকভারি’ জানিয়েছে, মিয়ানমারের সাগাইং অঞ্চলে ৫.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০১ কিলোমিটার।
গভীর তলদেশে উৎপত্তি হওয়ায় এর কম্পন মিয়ানমারের সীমান্ত ছাড়িয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় অনুভূত হয়েছে।
বিশেষ করে রাজধানীর বনশ্রী ও সবুজবাগ এলাকার বাসিন্দারা ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, রাতে হঠাৎ কম্পন অনুভূত হলে বহুতল ভবনের অনেক বাসিন্দা দ্রুত নিচে নেমে আসেন। তবে কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
তাৎক্ষণিকভাবে প্রাথমিক পর্যায়ে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ভূমিকম্পের বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি