ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
সমাজকল্যাণমন্ত্রী
'১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী'
নিজস্ব প্রতিবেদক: ফ্যামিলি কার্ড নিয়ে কেউ প্রতারণা করলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, আগামী ১০ মার্চ দেশের ১৪টি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি একটি সর্বজনীন কার্ড হবে এবং পর্যায়ক্রমে দেশের সবাই এই কার্ড পাবেন।
কার্ড বিতরণের অগ্রাধিকার নিয়ে ডা. জাহিদ বলেন, “এটি একটা ইউনিভার্সাল কার্ড। কেউ বাদ যাবে না। হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত—এই তিন শ্রেণির সবাই আগেই কার্ড পাবেন।”
তিনি আরও জানান, আগামী ৪ বছরের মধ্যে দেশের যোগ্য সবার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। উপকারভোগীদের সকল তথ্য একটি বিশেষ সফটওয়্যারে সংরক্ষণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে গ্রাহক তার সুবিধামতো ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন।
সম্প্রতি কড়াইল বস্তি ও ময়মনসিংহের কিছু এলাকায় ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার তথ্য পাওয়া গেছে উল্লেখ করে মন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে ম্যানুয়ালি তথ্য সংগ্রহের পাশাপাশি অফলাইন ও অনলাইনেও তথ্য দেওয়া যাবে।
মন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই কার্ড পাবে, এর জন্য তদবিরের কোনো প্রয়োজন নেই। তবে কেউ প্রতারণা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি