ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
জামিন পেলেন কণ্ঠশিল্পী নোবেল
বিনোদন ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর কাছ থেকে ১৩ লাখের বেশি টাকা আত্মসাতের অভিযোগে করা প্রতারণা মামলায় জামিন পেয়েছেন আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। গ্রেপ্তারের পরদিন আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহম্মেদ তাঁর জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নোবেলকে আদালতে হাজির করা হয়। এ সময় উভয় পক্ষ আপস করার শর্তে সম্মত হওয়ায় বিচারক এক হাজার টাকা মুচলেকায় তাঁর জামিনের আদেশ দেন। এর আগে গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল ডেমরা থানা পুলিশ।
মামলার বিবরণ ও তদন্ত:
গত বছরের ১৩ আগস্ট এক তরুণী নোবেলের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অর্থ আত্মসাতের এই মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, নোবেল ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রতিশ্রুতি দেন। এই সম্পর্কের সুযোগ নিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নিয়ে তা আত্মসাৎ করেন।
আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় গত ২ ফেব্রুয়ারি নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন— নোবেলের স্ত্রী, তাঁর মা নাজমা হোসেন এবং তাঁর সহকারী মুনেম শাহ সৌমিক।
উল্লেখ্য, এর আগেও কণ্ঠশিল্পী নোবেল একাধিকবার আইনি জটিলতায় জড়িয়েছেন। ২০২৫ সালের মে মাসে ধর্ষণ ও মারধরের অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তবে কারাগারে থাকা অবস্থায় মামলার বাদীকে বিয়ে করার শর্তে এক মাস পর তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ