ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
ভিপি-জিএস বাদে ২৫ লাখ টাকা বাজেট পেলেন ডাকসু নেতারা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রশাসন ২৫ নেতাকে প্রতিজন ১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ছাড়া বাকি নেতারা এই বরাদ্দ পেয়েছেন।
ডাকসুর কোষাধ্যক্ষ ও ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এইচ এম মোশারফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজেদের আওতাধীন বিভিন্ন প্রোগ্রাম আয়োজন ও কর্মকাণ্ড পরিচালনার জন্য নেতারা এই অর্থ ব্যবহার করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১৭ নভেম্বরের কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত অনুযায়ী ভিপি, জিএস ও এজিএস ব্যতীত ১২ জন সম্পাদক এবং ১৩ জন কার্যনির্বাহী সদস্যকে প্রত্যেককে ১ লাখ টাকা করে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে মোট ২৫ জনের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ হয়েছে।
প্রত্যেক নেতাকে বলা হয়েছে, ‘আপনার নিজ বরাদ্দকৃত বাজেটের টাকা তুলে আপনাকে প্রোগ্রাম করার জন্য আহবান করা যাচ্ছে।’ বিজ্ঞপ্তিটি ৫ ফেব্রুয়ারি জারি করা হয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি