ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
'বাইরের কোনো চাপ চীন-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না'
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাইরের কোনো চাপ বা তৃতীয় পক্ষ চীন-বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমর্থন জানায় এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করার অঙ্গীকার করে।
তিস্তা প্রকল্প প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ প্রকল্প নিয়ে আলোচনা চলছে। এটি দ্রুত শুরু হবে—এটাই তার অন্যতম প্রত্যাশা। বৈঠকে তিস্তা নদীসংক্রান্ত প্রকল্পসহ অন্যান্য দীর্ঘমেয়াদি উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে বলে জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠককে তিনি আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। উভয় পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে গভীর ও বাস্তবসম্মত আলোচনা করেছেন।
চীনা রাষ্ট্রদূত আরও বলেন, সম্প্রতি অনুষ্ঠিত ১৪তম সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।
তিনি উল্লেখ করেন, চীন বাংলাদেশের সার্বিক কৌশলগত সহযোগী অংশীদার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সুশাসন নিশ্চিতের প্রচেষ্টায় চীন সমর্থন জানায়। চীন-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীতে তার মায়ের প্রধানমন্ত্রিত্বকালে তা আরও দৃঢ় হয়—এই ঐতিহ্যকে সামনে এগিয়ে নিতে চীন প্রস্তুত।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সংহতি, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও ভূখণ্ডীয় অখণ্ডতা রক্ষায় চীন অব্যাহত সমর্থন দিয়ে যাবে। ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা জোরদার করতেও সহযোগিতা করা হবে।
তিনি জানান, বাংলাদেশের আত্মনির্ভরশীল ও নিরাপদ উন্নয়ন নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহায়তা অব্যাহত রাখবে চীন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চাপের প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, কোনো বাইরের শক্তি বা তৃতীয় পক্ষ চীন-বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না। উভয় দেশ চলমান প্রকল্প বাস্তবায়ন ও সহযোগিতা আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- উপাচার্য সংকটে দেশের ৩১ বিশ্ববিদ্যালয়, তালিকা দেখুন এখানে
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে যা জানালেন রুমিন ফারহানা
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক