ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সাংবাদিকদের অবসর ভাতা চালুতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রবীণ সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে অবসর ভাতা চালুর পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, গণমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও এই খাতের কর্মীরা দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক নিরাপত্তা থেকে বঞ্চিত। বিশেষ করে প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি এতদিন উপেক্ষিত ছিল, যা দূর করতে সরকার উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মর্যাদাপূর্ণ পেশা হলেও অনেকেই জীবনের শেষ সময়ে এসে আর্থিক সংকটে পড়েন। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে তাদের জন্য সম্মানজনক জীবনযাপনের সুযোগ তৈরি করতে সরকার কাজ করছে।
তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও শক্তিশালী করা হচ্ছে।
তিনি বলেন, মেধাবী ও দক্ষ পেশাজীবীদের ধরে রাখতে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা জরুরি। সাংবাদিকদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন মন্ত্রী। উপস্থিত ছিলেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল ও ট্রাস্টি বোর্ডের সদস্য খোন্দকার কাওছার হোসেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু