ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
টি-২০ বিশ্বকাপের সুপার এইটের কাল কারা খেলবে: কখন-যেভাবে দেখবেন সরাসরি
আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের উত্তেজনা শেষ করে এখন শুরু হতে চলছে সুপার এইট পর্ব। ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে আটটি দলের নাম, যারা এখন লড়বে সেমিফাইনালে ওঠার জন্য। আজ, ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই লড়াই, যা চলবে ১ মার্চ পর্যন্ত 。
গ্রুপ এ থেকে ভারত ও পাকিস্তান, গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে, গ্রুপ সি থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এবং গ্রুপ ডি থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সুপার এইটে জায়গা করে নিয়েছে । এই আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ১-এ আছে ভারত, জিম্বাবোয়ে, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। অপরদিকে গ্রুপ ২-এ রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড । এই পর্বে প্রতিটি দল নিজেদের গ্রুপের বাকি তিনটি দলের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের পয়েন্ট সুপার এইটে বহন করা হবে না, সবাই শূন্য থেকে শুরু করবে । প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে যাবে ।
সুপার এইটের সম্পূর্ণ সূচি
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৭টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যেকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে সুপার এইটের ।
কালকের সূচি
আগামীকাল (২২ ফেব্রুয়ারি) রয়েছে একাধিক বড় ম্যাচ। প্রথমে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বিকেল ৩টায় শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ডের লড়াই। এরপর সন্ধ্যা ৭টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২৪ সালের ফাইনালের পুনরভিনয়, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ।
তারপরের দিনগুলোতেও জমজমাট সব ম্যাচ ছড়িয়ে আছে দুই দেশের ভেন্যুতে। ২৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবোয়ে । ২৪ ফেব্রুয়ারি ক্যান্ডিতে ইংল্যান্ড-পাকিস্তান এবং ২৫ ফেব্রুয়ারি কলম্বোয় নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা । ২৬ ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ এবং চেন্নাইয়ে ভারত-জিম্বাবোয়ে । ২৭ ফেব্রুয়ারি কলম্বোয় ইংল্যান্ড-নিউজিল্যান্ড এবং ২৮ ফেব্রুয়ারি ক্যান্ডিতে শ্রীলঙ্কা-পাকিস্তান। সবশেষে, ১ মার্চ দিল্লিতে জিম্বাবোয়ে-দক্ষিণ আফ্রিকা এবং কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে সুপার এইট পর্বের সমাপ্তি ঘটবে ।
কোথায় দেখবেন?
ভারতে সুপার এইটের সবকটি ম্যাইচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং উপলব্ধ থাকবে জিওহটস্টার-এ ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এই দ্বিতীয় পর্বেও রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষা করছে। আজ পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হোক সুপার ফাইট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা