ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
সরকারি বেতন-ভাতা নেবেন না কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মন্ত্রী হিসেবে সরকারি বেতন-ভাতা গ্রহণ করবেন না এবং সরকারি গাড়ি বা জ্বালানি খরচও ব্যবহার করবেন না বলে ঘোষণা দিয়েছেন কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, আমি সরকারি বেতন-ভাতা নেব না, গাড়ি ও তেলের খরচও আমার পক্ষে গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতেও এই অবস্থান বজায় রাখব।
মন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সরকার কাজ করছে। আগামীর বাংলাদেশ হবে বাকস্বাধীনতা, উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ।
কুমিল্লার কৃষি উন্নয়নের প্রসঙ্গে তিনি জানান, আখতার হামিদ খান সেচ প্রকল্পের মাধ্যমে কুমিল্লায় আধুনিক কৃষির ভিত্তি স্থাপন হয়েছিল। তার উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ আজও দেশ-বিদেশে সমাদৃত। তিনি নিজেও একজন কৃষক হিসেবে মাঠের বাস্তবতা জানেন এবং কুমিল্লাসহ দেশের কৃষিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
শিল্পায়নের প্রসঙ্গে মন্ত্রী বলেন, কুমিল্লায় প্রথম রপ্তানিমুখী কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে তার নেতৃত্বে। স্থানীয় সহযোগিতা ও উৎসাহে জেলায় শিল্প বিপ্লব ঘটে গেছে, বহু নতুন কারখানা গড়ে উঠেছে এবং অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী কুমিল্লার ঐতিহ্য সংরক্ষণ এবং শহরটিকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন। জেলা ও জাতীয় সমস্যা সমাধানে তার পূর্ণ অঙ্গীকার আছে। এছাড়া কুমিল্লাকে বিভাগ হিসেবে গঠনের দাবিতেও তিনি সমর্থন প্রকাশ করেন।
তিনি সাংবাদিকদের বলেন, আমার মন্ত্রণালয়ের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা পাশে থাকলে ভালো কিছু করা সম্ভব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম এবং অন্যান্য নেতৃবৃন্দ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ