ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ক্রীড়া খাতে কয়েক হাজার কর্মসংস্থানের সুযোগ আসছে
নিজস্ব প্রতিবেদক: খেলাধুলাকে শুধু সহশিক্ষা কার্যক্রম নয়, বরং জাতীয় উন্নয়নের অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার পাশাপাশি দেশব্যাপী নতুন পদ সৃষ্টির মাধ্যমে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের পথ খুলে দেওয়ার প্রস্তুতি চলছে। এতে শিক্ষিত তরুণদের জন্য প্রশাসনিক ও প্রশিক্ষণভিত্তিক চাকরির সুযোগ তৈরি হবে।
প্রতিটি উপজেলায় ‘উপজেলা ক্রীড়া অফিসার’
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের ৪৯৫টি উপজেলায় একজন করে ‘উপজেলা ক্রীড়া অফিসার’ নিয়োগের প্রস্তাব ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এ প্রস্তাবে ইতিবাচক সাড়া মিলেছে। প্রথম ধাপে যেসব ২০১টি উপজেলায় মিনি স্টেডিয়াম রয়েছে, সেসব এলাকায় নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলায় এই পদ সৃষ্টি করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াশিক্ষক নিয়োগ
পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কয়েক হাজার ক্রীড়াশিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে একদিকে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ বাড়বে, অন্যদিকে ক্রীড়া সংশ্লিষ্ট শিক্ষিত তরুণদের জন্য স্থায়ী চাকরির সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি সম্ভাবনাময় খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
৬৪ জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণ
মাঠ পর্যায়ের উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত সম্প্রসারণেও জোর দিচ্ছে মন্ত্রণালয়। দেশের ৬৪টি জেলায় আধুনিক ইনডোর সুবিধাসহ ‘স্পোর্টস ভিলেজ’ গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ এবং প্রশাসনিক কাজে বড় পরিসরে জনবল নিয়োগের প্রয়োজন হবে। এতে ক্রীড়া খাতকে ঘিরে নতুন শিল্পভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক
খেলাধুলাকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদে দক্ষ খেলোয়াড় গড়ে তোলার ভিত্তি তৈরি হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে ক্রীড়া খাতকে ঘিরে প্রশাসনিক, শিক্ষাগত ও অবকাঠামোগত তিন দিকেই বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি চলছে, যা দেশের যুবসমাজের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত