ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
দ্বিতীয় মেয়াদে জামায়াতের সেক্রেটারি জেনারেল হলেন গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক: আগামী তিন বছরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে গঠিত এই কমিটিতে সেক্রেটারি জেনারেল হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন মিয়া গোলাম পরওয়ার।
দলীয় সূত্রে জানা গেছে, তিনি প্রথম ২০২০ সালে সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। পরবর্তীতে ২০২৩-২০২৫ মেয়াদেও একই পদে বহাল ছিলেন। নতুন করে ঘোষিত ২০২৬-২০২৮ মেয়াদের কমিটিতেও তাকে একই দায়িত্বে রাখা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়াল বৈঠকে নেতাদের পরামর্শক্রমে এ কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। যদিও বৈঠকটি অনলাইনে অনুষ্ঠিত হয়, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে অংশ নেন।
উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমান আমির নির্বাচিত হওয়ার তিন মাস পর দলটি নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করল।
ভার্চুয়াল বৈঠকে আমির কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যদের সঙ্গে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য দায়িত্বশীল নেতাদের মনোনীত করেন এবং তাদের শপথ পরিচালনা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর