ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: আগামী তিন বছর (২০২৬-২৮) মেয়াদের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই নতুন কমিটিতে আবারও সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার এক ভার্চুয়াল বৈঠকে নতুন এই নেতৃত্ব নির্বাচন ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রাজধানীর একটি মিলনায়তনে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে উপস্থিত থাকলেও মজলিসে শুরার সদস্যরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়ালি এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন এই সাংগঠনিক কাঠামোতে ৫৯ সদস্যের কেন্দ্রীয় শুরা কমিটি এবং ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে। কমিটিতে ৪ জন নায়েবে আমির এবং ৭ জনকে সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া মাঠ পর্যায়ের সাংগঠনিক কাজ আরও গতিশীল করার লক্ষ্যে ঢাকাসহ সারা দেশকে ১৪টি অঞ্চলে ভাগ করা হয়েছে এবং নতুন করে অঞ্চল পরিচালক পদও বিন্যাস করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমান পুনরায় আমির হিসেবে নির্বাচিত হন। আমির নির্বাচিত হওয়ার প্রায় তিন মাস পর এই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। ২০২৮ সাল পর্যন্ত এই কমিটি দলটির যাবতীয় সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। বৈঠকে আমির কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যদের সঙ্গে বিস্তারিত পরামর্শ শেষে নতুন দায়িত্বশীলদের শপথ পাঠ করান।
নবনির্বাচিত এই কমিটি দেশের বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন দলটির নেতাকর্মীরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল