ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ধানের শীষ এগিয়ে, বিএনপির বিজয় অনিবার্য: প্রাথমিক ফলাফল
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ সফলভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন কেন্দ্রের ফলাফল গণনার কাজ শুরু হয়।
সন্ধ্যার পর থেকে বিভিন্ন আসনের কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফল আসা শুরু করেছে। এতে দেখা যাচ্ছে, কিছু কেন্দ্রে বিএনপি জোট এগিয়ে রয়েছে, আবার কিছু কেন্দ্রে জামায়াত জোটের প্রার্থীরা অগ্রাধিকার পাচ্ছেন।
বিএনপি জানিয়েছে, এই নির্বাচনে তাদের বিজয় অনিবার্য। সন্ধ্যা ৭টার পর বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, ‘‘ফলাফল আসা শুরু হয়েছে, ভূমিধস বিজয়ের পথে ধানের শীষ।’’
এর আগে বিকেলে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘‘বিএনপির বিজয় অনিবার্য। ধানের শীষের জয় অবশ্যম্ভাবী এবং কেউ তা আটকাতে পারবে না।’’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট