ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঢাকা-৬: প্রাথমিক ফলাফলে ধানের শীষের ইশরাক এগিয়ে
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের তিনটি কেন্দ্রের প্রাথমিক ও বেসরকারি ফলাফল প্রকাশ পেয়েছে। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রিজাইডিং কর্মকর্তারা প্রাথমিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।
৩৩, ৩৪ ও ৩৫ নম্বর কেন্দ্রের সমন্বিত ফলাফলে ইশরাক হোসেন পেয়েছেন মোট ২ হাজার ৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মান্নান পেয়েছেন ১ হাজার ৯৩৬ ভোট।
কেন্দ্রভিত্তিক ফলাফল:
কেন্দ্র ৩৩: মোট ১ হাজার ৪৮১ ভোটের মধ্যে ধানের শীষ ৮১২ ভোট ও দাঁড়িপাল্লা ৬১৬ ভোট পেয়েছে। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৩৩ এবং ‘না’ ভোট ৪১৫।
কেন্দ্র ৩৪: মোট ১ হাজার ৮৮৮ ভোটের মধ্যে ইশরাক ১ হাজার ৮৭ ভোট ও মান্নান ৭২৫ ভোট পেয়েছেন। ‘হ্যাঁ’ ভোট ১ হাজার ৫১৫ এবং ‘না’ ভোট ৩১৫।
কেন্দ্র ৩৫: ধানের শীষের পক্ষে ৯০১ ভোট ও দাঁড়িপাল্লা ৫৯৫ ভোট পড়েছে। ‘হ্যাঁ’ ভোট ১ হাজার ৬১ এবং ‘না’ ভোট ৪৩১।
এই প্রাথমিক ফলাফল অনুযায়ী, ইশরাক হোসেন এগিয়ে থাকায় ঢাকা-৬ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হওয়ার দিকে এগোচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)