ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
একটি দল বিভিন্ন স্থানে অপ্রত্যাশিত ঘটনা ঘটাচ্ছে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ভোটগ্রহণ চলাকালীন বিভিন্ন স্থানে এখনো কিছু ‘অপ্রত্যাশিত ঘটনা’ ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি দাবি করেছেন, একটি বিশেষ রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বারবার এ ধরনের ঘটনা ঘটিয়ে নির্বাচনি পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারাদেশের নির্বাচনি পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তারেক রহমান বলেন, তিনি মাত্রই কার্যালয়ে পৌঁছেছেন এবং ভোটের শুরু থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখার কারণে বিস্তারিত তথ্য এখনো পুরোপুরি সংগ্রহ করতে পারেননি। তবে নিজের মোবাইল ফোনে আসা খবরের বরাত দিয়ে তিনি বলেন, ‘আমি মোবাইলের মাধ্যমে আপনাদের পাঠানো খবর দেখছিলাম। সেখানে জানতে পারলাম বিভিন্ন স্থানে এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। একটি রাজনৈতিক দল বারবার এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। আমরা চাই না, যে এসব ঘটনা ঘটুক।’
এ সময় ষড়যন্ত্র মোকাবিলায় সাধারণ ভোটারদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমরা মনে করি, সাধারণ মানুষ যদি ভোট দিতে বেরিয়ে আসে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করে ভোটের সংখ্যা বাড়ায়, তবে সব দলের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে।’
তারেক রহমান এদিন নিজে ভোট দেওয়ার পাশাপাশি রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)