ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইতিহাসের বাক বদলানো শুরু হয়েছে: সালাহউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে সকালেই কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরই তিনি পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে নিজের ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে কেন্দ্রে উপস্থিত ছিলেন স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ ও পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদ। পরিবারের অন্যান্য সদস্যরাও নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “ইতিহাসের বাক বদলানো শুরু হয়েছে। আমি লাইনে সবার শেষে দাঁড়িয়ে ভোট দিয়েছি। এখানে মানুষ এখন নিজের ভোটাধিকার নিয়ে সচেতন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রয়েছে।”
তিনি আরও বলেন, “মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ও আত্মত্যাগের ধারাবাহিকতায় আমরা গণতান্ত্রিক চর্চার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চাই।”
উল্লেখ্য, কক্সবাজার-১ আসন থেকে সালাহউদ্দিন আহমদ এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং দীর্ঘদিন ধরে এ আসনের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)