ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জামায়াত আমিরের সঙ্গে জাপানি পর্যবেক্ষক মিশনের বৈঠক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাপানের রাষ্ট্রদূত ও জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান মাসাতো ওয়াতানাবে।
বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। আলোচনায় বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না—তা পর্যবেক্ষণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
প্রতিনিধি দল জানায়, এই মিশনের উদ্দেশ্য কেবল নির্বাচন পর্যবেক্ষণ নয়; একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখা।
বৈঠকে আশা প্রকাশ করা হয়, জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের কার্যক্রম বাংলাদেশের নির্বাচনী পরিবেশ উন্নত করতে ইতিবাচক অবদান রাখবে এবং আন্তর্জাতিক পরিসরে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক হবে।
এ সময় ভবিষ্যতে বাংলাদেশ ও জাপানের মধ্যে উন্নয়ন, অগ্রগতি এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাতে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত