ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
স্কলারশিপ দিচ্ছে চীনের বিশ্ববিদ্যালয়; বাংলাদেশিদেরও আবেদনের সুযোগ
ডুয়া ডেস্ক : চীন সরকার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তিন বছর মেয়াদী স্নাতকোত্তর এবং চার বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ (সিএসসি) এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা চীনের চংকিং ইউনিভার্সিটি থেকে তাদের ডিগ্রি অর্জন করতে পারবেন। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩০ মার্চ, ২০২৫।
চংকিং ইউনিভার্সিটি চীনের চতুর্থ বৃহত্তম পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। এটি আধুনিক সুযোগ-সুবিধা এবং উচ্চমানের শিক্ষার জন্য খ্যাত। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ২৫,০০০ এরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।
স্নাতকোত্তরে আবেদনযোগ্য বিষয়সমূহ:
- ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
- ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
- অ্যাকাউন্টিং
- ডিজিটাল ইকোনমি
- ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রেটিং
- লজিস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট
- নেটওয়ার্ক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি
- আইন
- কন্ট্রোল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
- ইনস্ট্রুমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
- সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
- মেকানিকস
- ড্রামা অ্যান্ড ফিল্ম
- ডিজাইন
পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদনযোগ্য বিষয়সমূহ:
- ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
- কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি
সুযোগ-সুবিধা:
- মাস্টার্স প্রোগ্রামে প্রতি মাসে ৩,০০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৪৯,৬০০ টাকা)
- পিএইচডি প্রোগ্রামে প্রতি মাসে ৩,৫০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৫৭,৮৭৮ টাকা)
- রেজিস্ট্রেশন ফ্রি
- টিউশন ফি মুক্ত
- ক্যাম্পাসে বিনা মূল্যে থাকার ব্যবস্থা
- চিকিৎসা বিমা সুবিধা
আবেদনের যোগ্যতা:চীন ছাড়া অন্য দেশের নাগরিক হতে হবে; মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হলে স্নাতক ডিগ্রিধারী এবং বয়স ৩৫ বছরের কম হতে হবে; পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে হলে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং বয়স ৪০ বছরের কম হতে হবে; বৃত্তি গ্রহণকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।
প্রয়োজনীয় নথিপত্র:
- চীনা সরকারি বৃত্তির আবেদন ফর্ম
- পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)
- অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব
- দুটি সুপারিশপত্র
- পাসপোর্টের অনুলিপি
- অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়িত থাকার প্রত্যয়নপত্র
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরাএই লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৩০ মার্চ ২০২৫
আবেদন পদ্ধতি ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে