ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঢামেকে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীর পাশে তারেক রহমান
ডুয়া নিউজ : ঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে) ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী মো. আল-আমিন হাওলাদারের ভর্তি এবং শিক্ষাসামগ্রী কেনার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) তার হাতে মেডিকেল ভর্তি এবং শিক্ষাসামগ্রী কেনার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হয়।
জানা গেছে, মো. আল-আমিন হাওলাদার মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাতীয় মেধায় ১১৭তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তার লেখাপড়ায় অনিশ্চয়তার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তার ভর্তি ব্যয় ও শিক্ষাসামগ্রীসহ অন্যান্য প্রয়োজনীয় খরচের দায়িত্ব নেন তারেক রহমান।
বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের পক্ষ থেকে বই-খাতা, কঙ্কাল, অ্যাপ্রোনসহ যাবতীয় শিক্ষাসামগ্রী এবং নগদ অর্থ আল-আমিনের হাতে তুলে দেন।
এ সময় শিক্ষার্থী আল-আমিন হাওলাদার তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতে নিজেও অসহায় শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
শিক্ষাসামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, ঢাকা মেডিকেল কলেজ ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. মাহমুদুর রহমান নোমান, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডা. মো. জামশেদ আলী, বরিশাল জেলা ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. রেজওয়ান তাহসীন সীমান্ত, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল নেতা আবদুল্লাহ আর রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের