ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
দুই দিনে ঢাকার ১৪ স্থানে তারেক রহমানের নির্বাচনি জনসভা
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে দুই দিনের ব্যাপক নির্বাচনি প্রচারণায় নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় তিনি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট ১৪টি সংসদীয় আসনের জনসভায় বক্তব্য রাখবেন।
আজকের (রোববার) কর্মসূচি: ঢাকা উত্তর
আজ দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা উত্তরের ৬টি আসনে জনসভা করবেন তারেক রহমান।
দুপুর ২টা: ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভা।
দুপুর ২টা ৪০ মিনিট: ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠ।
বিকেল ৩টা ৩০ মিনিট: ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠ।
বিকেল ৪টা ২০ মিনিট: ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেট।
বিকেল ৫টা ১০ মিনিট: ঢাকা-১৩ আসনের শ্যামলী ক্লাব মাঠ।
সন্ধ্যা ৬টা: ঢাকা-১১ আসনের বাড্ডা সাঁতারকুলের সানভ্যালি মাঠ।
আগামীকালের (সোমবার) কর্মসূচি: ঢাকা দক্ষিণ ও ১৭ আসন
সোমবার সকাল ১১টা থেকে তারেক রহমান ঢাকা মহানগর দক্ষিণ এবং তার নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ এর অবশিষ্ট অংশে আরও ৮টি জনসভায় অংশ নেবেন।
সকাল ১১টা: ঢাকা-১৭ (বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠ)।
দুপুর ১২টা: ঢাকা-১০ (কলাবাগান ক্রীড়া চক্র মাঠ)।
বেলা ১টা: ঢাকা-৮ (পীরজঙ্গী মাজার রোড)।
বেলা ২টা: ঢাকা-৯ (মাণ্ডা তরুণ সংঘ মাঠ)।
বিকেল ৩টা: ঢাকা-৫ (যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড)।
বিকেল ৪টা: ঢাকা-৪ (জুরাইন-শ্যামগঞ্জ রোড)।
বিকেল ৫টা: ঢাকা-৬ (ধূপখোলা মাঠ)।
সন্ধ্যা ৬টা: ঢাকা-৭ (লালবাগ বালুর মাঠ)।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনি প্রচারণা শেষ হওয়ার আগমুহূর্তে তারেক রহমানের এই ম্যারাথন সফর রাজধানীর ভোটারদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করবে। জনসভাগুলোকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ব্যাপক নিরাপত্তা ও প্রস্তুতির কাজ সম্পন্ন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা