ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বিএনপি রাজনীতিতে জবাবদিহিতাকে গুরুত্ব দিতে চায়: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রীড়াঙ্গন নিয়ে বিএনপির বড় ধরনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খেলাধুলাকে দেশের ‘সফট পাওয়ার’ হিসেবে গড়ে তুলতে বিএনপি দীর্ঘমেয়াদি রূপরেখা নিয়ে কাজ করছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম বন্দর শহীদ ফজলুর রহমান অডিটরিয়ামে ‘ফিউচার অব স্পোর্টস ইন চট্টগ্রাম’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “একটি দেশ যখন খেলাধুলায় ভালো করে, তখন সেই দেশকে বিশ্ব চেনে। খেলাধুলার মাধ্যমে দেশের পরিচিতি বাড়ে। নির্বাচিত হয়ে সরকারে যেতে পারলে স্পোর্টস ঘিরে বড় বিনিয়োগ ও কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।” তিনি আরও যোগ করেন, খেলাধুলাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আনতে হবে এবং ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টদের মতামত নিয়েই সব পরিকল্পনা পূর্ণাঙ্গ করা হবে।
স্পোর্টস অর্থনীতির গুরুত্ব তুলে ধরে সাবেক এই মন্ত্রী বলেন, “স্পোর্টসকে কেবল বিনোদন নয়, ক্যারিয়ার ও অর্থনীতির অংশ হিসেবে বিবেচনা করতে হবে। খেলাধুলার বিস্তার ঘটলে কর্মসংস্থান বাড়ে এবং অর্থনৈতিক কার্যক্রমও বাড়ে। দর্শক, টিকিট, আয়োজন সব মিলিয়ে স্পোর্টস একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হয়ে উঠতে পারে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি চট্টগ্রাম ও দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিয়মিত নজর দেওয়ার আহ্বান জানান এবং এক বছর পর কাজের অগ্রগতি নিয়ে আবারও আলোচনায় বসার প্রস্তাব দেন। তামিম ইকবালের এই প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আমীর খসরু বলেন, “বিএনপি রাজনীতিতে জবাবদিহিতাকে গুরুত্ব দিতে চায়। এক বছর পর কী করা গেল, কী করা যায়নি তা নিয়ে আবার আলোচনায় বসা হবে।”
চট্টগ্রামের মাঠ সংকটের বিষয়ে তিনি জানান, নগরের ৪১টি ওয়ার্ডের মধ্যে এরই মধ্যে ১১টিতে খেলার মাঠ করা হয়েছে এবং বাকি ওয়ার্ডগুলোতেও মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিভা বিকাশে সুইমিংপুলসহ সব ধরনের আধুনিক অবকাঠামো ও সুযোগ-সুবিধা বাড়ানো হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
আলোচনা সভায় বিসিবি কাউন্সিলর ইসরাফিল খসরুসহ চট্টগ্রামের বিভিন্ন ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক ও জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি