ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২
বিএনপির লক্ষ্য ৩৬ কোটি কর্মের হাত গড়ে তোলা: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ দেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই আজ দেশে ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। তিনি বলেন, নির্বাচনি মাঠে থাকা অন্যান্য দলগুলোর মানুষের জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই, তারা কেবল ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিকপাড়া এলাকায় ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, "এ দেশের মানুষ ধর্মীয় বিভাজন চায় না। আমাদের ঐক্যবদ্ধ থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। অতীতে যখনই গণতন্ত্র বিলুপ্ত হয়েছে, তখনই বিএনপির নেতৃত্বে তা পুনরুদ্ধার করা হয়েছে।"
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, "বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে শত শত তরুণ রাজপথে রক্ত দিয়েছে। তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে এবং শহীদের স্বপ্নের দেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।"
কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, "আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না, বরং কর্মক্ষম হাত তৈরি করতে চাই। আমাদের লক্ষ্য ১৮ কোটি মানুষের ৩৬ কোটি কর্মের হাত হিসেবে গড়ে তোলা। এছাড়া পরিবেশ রক্ষায় বিপুল পরিমাণে বৃক্ষরোপণ, খাল খনন এবং প্লাস্টিক দূষণ কমানোর বিষয়ে বিএনপির সুনির্দিষ্ট রূপরেখা রয়েছে।"
বিগত সময়ের অর্থনৈতিক বিশৃঙ্খলা দূর করে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করে তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
পথসভায় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ এপ্রিল)
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- সংসদে তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- ঢাবিতে ই-মেইল ভেরিফিকেশন প্রশিক্ষণ মঙ্গলবার
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন